1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইবির নতুন রেজিস্ট্রারের দায়িত্বে অধ্যাপক ড. মনজুরুল হক

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

শামীমা রহমান,ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কয়েকদিন ধরে রেজিস্ট্রার নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনজুড়ে উত্তেজনা বিরাজ করছিলো। অবশেষে পূর্বের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানকে অব্যাহতি দিয়ে তাঁর পরিবর্তে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন ইইই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো: মনজুরুল হক।

আজ বুধবার (০৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জনাব এইচ এম আলী হাসানকে তাঁর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে ০৫ মার্চ অপরাহ্ন হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূল পদ উপ-পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) পদে যোগদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মনজুরুল হককে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক এ পদের সকল সুবিধা প্রাপ্ত হবেন।

নতুন নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: মনজুরুল হক বলেন, “আমার ২৬ বছরের শিক্ষাকতায় কখনো পদ পদবী নিয়ে ভাবিনি। সারা জীবন আমার মূল ভালোবাসা ছিল আমার ক্লাস রুম, আমার ছাত্রছাত্রী। মাননীয় ভাই চ্যান্সেলর স্যার অনেক বিশ্বাস করে, ভালোবেসে আমাকে এই পদটি দিয়েছেন। আমি আপ্রাণ চেষ্টা করব আমার দায়িত্ব সৎ-নিষ্ঠার সাথে পালন করার।”

তিনি আরও বলেন,“আমি চেষ্টা করব প্রশাসনকে সবসময় সহযোগিতা করার, বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করার। বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য যা যা করার দরকার আমার দায়িত্বের মধ্যে আমি সেই সমস্ত সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সবার সৎ পরামর্শ গ্রহণ করার চেষ্টা করব।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!