1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ঢাবিকেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

নাজমুল হুদা,রাবি প্রতিনিধি:

বিবেকন্দ্রীকরণ বাংলাদেশ গড়ার দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কেন্দ্রীক আধিপত্যের প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ শুরু করেন। দুপুর ১টার দিকে কর্মসূচি শেষ করেন তাঁরা। এতে দেড় ঘন্টা ধরে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় ।

শিক্ষার্থীরা বলেন, ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ একদিনের আন্দোলন নয়। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে এককেন্দ্রিকতা পরিহার করতে হবে। বাজেটে ঢাবির সাথে অন্যান্য প্রতিষ্ঠানের যে বৈষম্য সেটি দুর করতে হবে। উত্তরবঙ্গকে মেইন স্ট্রিম উন্নয়নের ধারায় কিভাবে যুক্ত করা হবে, তার পরিকল্পনা বলতে হবে।

তারা বলেন, নির্দিষ্ট সিন্ডিকেটে বাংলাদেশকে আবদ্ধ না করে দেশের প্রতিটি স্টেককে তাদের অধিকার বুঝিয়ে দিতে হবে। ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারাদেশে নিয়োগের সমতা নিশ্চিত করতে হবে।

আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, ফাহিম রেজা সহ রাবির বিভিন্ন বিভাগের অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।

এর আগে, গত মঙ্গলবার রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!