1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফ্রেন্ডস্ ফেয়ার স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি অনুমোদিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ফ্রেন্ডস্ ফেয়ার-এর স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এক বছরের জন্য ‘স্বেচ্ছাসেবী পরিষদ’-এর নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের অভিভাবক পরিষদ সদস্য থেকে আল আমিন এবং ফ্রেন্ডস্ ফেয়ার-এর সাধারণ সম্পাদক স্বপন সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির নেতৃত্বে আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বকশী মুহাম্মদ অয়ন, যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মেহেবুবা রহমান, জারজিল আকন্দ, ও সাদিয়া ইসলাম রাইসা। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নিশান মিয়া। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মারজানা সুমি, ফরহাদ হোসেন বাপ্পি, তানজিয়া সরদার, ও রাকিবুল ইসলাম রাকিব।

নবনির্বাচিত কমিটি আগামী এক বছর স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজসেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করবে। সংগঠনের স্বচ্ছতা ও কার্যকারিতা বজায় রেখে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন কমিটির সদস্যরা।

নতুন কমিটির আহ্বায়ক বকশী মুহাম্মদ অয়ন বলেন, “সচেতনতা ও মানবসেবার আলো ছড়িয়ে দিতে আমরা একসঙ্গে কাজ করব। সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এই দায়িত্ব পালনে আমরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

সদস্য সচিব নিশান মিয়া বলেন, “এই কমিটির প্রত্যেক সদস্য প্রতিশ্রুতিবদ্ধভাবে সংগঠনের নীতি ও আদর্শ বজায় রেখে কাজ করবে। আমরা চাই, ফ্রেন্ডস্ ফেয়ার আরও বড় পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করুক এবং মানুষের হৃদয়ে জায়গা করে নিক।”

উল্লেখ্য, ফ্রেন্ডস্ ফেয়ার অসহায়দের সেবা দেওয়ার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, বৃক্ষরোপণসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে এসব কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!