1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান ক্ষেত থেকে বেলাল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় রংপুর থেকে অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

সোমবার (৩ মার্চ) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

এর আগে একইদিন বিকেল ৫টার দিকে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মোহাম্মদ জাহিদুর ইসলাম। তার বাড়ি ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামে।

এর আগে গত (১ মার্চ) দুপুরে নাগেশ্বরী উপজেলার এগারোমাথা এলাকার রাস্তার পাশে ধানক্ষেতে নিহত অটোরিকশা চালক বেলাল হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহত বেলাল ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহিদুর ইসলাম নিজ এলাকায় ঘটনা না ঘটিয়ে কৌশলে পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় এনে অটোরিকশা ছিনতাই করে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, অটোরিকশা চালক হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরও যারা জড়িত রয়েছে তাদেরকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!