1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার (০৩ মার্চ) সকাল থেকে উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার হলরুমে জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. মশিউর রহমান। সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াত মনোনীত ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাও. আব্দুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাও. শাহজাহান, সাবেক সেক্রেটারি প্রভাষক খায়রুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব আলম সালেহী বলেন, বাংলাদেশের মানুষ স্বপ্নের দেশ গড়ার জন্য জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে রয়েছে। রমজানের শিক্ষাগুলো ব্যক্তিগত জীবনে চর্চার পাশাপাশি রমজানের তাৎপর্য সমাজে ছড়িয়ে দিতে হবে। আগামীতে কোরআনের দাওয়াত নিয়ে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে। সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য উলিপুর কে এগিয়ে নিতে উলিপুর উপজেলার সর্বস্তরের জনগণকে নিয়ে ময়দানে কাজ করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!