1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

চিলমারীতে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

চিলমারীতে তিন আওয়ামী লীগ নেতা‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার (৩ মার্চ) দিনভর অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়‌টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মুশাহেদ খান।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন রা‌নীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লী‌গের সহসভাপতি ও ওই ইউনিয়‌নের ৪ নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস‌্য মুনায়েম হোসেন সরদার (৫৫), ৮ নম্বর ওয়া‌র্ডের সদস‌্য ও ইউনিয়ন আওয়ামী লী‌গের সদস‌্য রায়হানুল ইসলাম বিজু (৫০) এবং থানাহাট ইউনিয়ন আওয়ামী লী‌গের সদস‌্য হাফিজুর রহমান (৩৭)।

পু‌লিশ জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যবহারকারী, চিহ্নিত সন্ত্রাসী, অর্থ জোগানদাতাসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতে অভিযান অব্যাহত রয়েছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তা‌দের জেলহাজ‌তে পাঠা‌নো হয়ে‌ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!