1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে কুখ্যাত মাদক কারবারি নিজাম উদ্দিন ডাকাত গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর সোর্স সন্দেহে ইউপি সদস্য মাইদুল ইসলাম ও তার স্ত্রী জবা বেগমকে আক্রমণকারি কুখ্যাত মাদক কারবারি একাধিক মামলার আসামি নিজাম উদ্দিন ডাকাত গ্রেফতার হয়েছে।

সোমবার দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজারহাট থানা পুলিশ নিজাম উদ্দিনকে গ্রেফতার করে আইন প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিজাম উদ্দিন নাজিমখান ইউনিয়নের বারো সুদাই গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নুর উদ্দিনের ছেলে।নাজিমখান ইউনিয়ন পরিষদ  সদস্য মাইদুল ইসলাম বলেন, বিকেলে তার বড়ো ভাই ও সাড়ে তিন বছরের ভাতিজাকে সঙ্গে নিয়ে ইফতার সামগ্রী কেনার উদ্দেশ্যে বাজারের দিকে রওয়ানা দেন।তারা মাদক কারবারি নিজামুদ্দিনের বাড়ির কাছাকাছি পৌঁছলে নিজামুদ্দিন ও তার দলবল ইউপি সদস্য মাইদুল ইসলামের পথরোধ করে রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে।মারধরের খবর শুনে তার স্ত্রী ছুটে এলে তাকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।স্থানীয়রা জানান শনিবার দিবাগত রাতে নাজিমখান ইউনিয়নে সেনাবাহিনী মাদক বিরোধী অভিযান চালিয়ে দুজনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করে।ঐদিন রাতে কুখ্যাত মাদক কারবারি নিজাম উদ্দিন অভিযানের তথ্য পেয়ে সটকে পড়ে। পরদিন দুপুরে সেনাবাহিনীর অভিযানের জেরে আক্রমণ চালায় ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ীতে।এলাকাবাসীরা জানান দীর্ঘদিন ধরে নিজাম উদ্দিন ডাকাত,ডাকাতি,চুরি,মাদক ব্যবসায় জড়িত। কেউ তাহার বিরুদ্ধে অভিযোগ করলে উল্টো পেতে হয়েছে হুমকি ও নির্যাতনের শিকার।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিন বলেন, অভিযোগ রুজু হয়েছে, সোমবার দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!