1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

উলিপুরে অগ্নিকাণ্ডে কৃষকের তিনটি গরু ও তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (০২ মার্চ) রাতে উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ বীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি পরিবারটির।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ওই এলাকার কৃষক ফরিদুল ইসলাম কাজের সুবাদে ছোট ছেলেকে নিয়ে ঢাকায় থাকেন। তার স্ত্রী প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় গোয়ালঘরে একটি গাভি ও দুইটি ষাঁড় বেঁধে রাতে ঘুমাতে যান। পরে স্থানীয় লোকজন দেখতে পান গোয়াল ঘরে আগুন জ্বলছে। গরুগুলো গোয়ালঘরে বাঁধা থাকায় বের হতে পারেনি। আশপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে গোয়ালঘরসহ তিনটি কক্ষ, তিনটি গরু, ধান-চাল, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী চিলমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।

ক্ষতিগ্রস্ত কৃষকের স্ত্রী রাশেদা বেগম বলেন, আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সর্বস্বান্ত হয়ে গেছি। আজ কী খাবো, কী পড়বো কিছুই নাই। বাড়ি-ঘর, গরু, ধান-চাল, আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চিলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নারায়ণ চন্দ্র বর্মা বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ওই এলাকায় পৌঁছাই। তবে রাস্তা না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!