1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

উলিপুরে ফটোসেশন করেই শেষ হলো জাতীয় ভোটার দিবস

  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

উলিপুরে দায়সারাভাবে জাতীয় ভোটার দিবস পালন করার অভিযোগ উঠেছে।

রবিবার (২ মার্চ) দিবসটি উদযাপনে আলোচনা সভা না করেই উপজেলা পরিষদ চত্বরে শিশুদের নিয়ে র‌্যালির ফটোসেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরিত পত্রে রবিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে সকাল ১০টায় শুভ উদ্বোধন ও র‌্যালি, সাড়ে ১০টায় ভোটার সেবা কার্যক্রম এবং সকাল ১১টায় আলোচনা সভার কথা উল্লে­খ করা হয়। কিন্তু আলোচনা সভা তো দূরের কথা শুধু র‌্যালির ফটোসেশন করেই অনুষ্ঠান শেষ করা হয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালিতে অংশ নেওয়ার মতো তেমন লোক ছিল না। এ সময় উপজেলা পরিষদ চত্বরে খেলতে আসা শিশুদেরও ব্যানারের সামনে দাঁড় করিয়ে উপস্থিতি দেখিয়ে ফটোসেশন করা হয়।

স্থানীয়রা জানান, ভোটার দিবস কেবল আনুষ্ঠানিকতা নয় বরং নতুন ও তরুণ ভোটারদের সচেতন করার একটি বড় সুযোগ। কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে এ বারের আয়োজনটি প্রাণহীন হয়ে পড়েছে। তারা আরও বলেন, গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে ভোটার দিবস যথাযথভাবে পালন করা জরুরি। কিন্তু এবারের আয়োজন দেখে মনে হয়েছে এটি কেবল নিয়ম রক্ষার একটি অংশ ছিল।

উপজেলা জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি’র সদস্য সচিব ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন চাকলাদার বলেন, ভোটার তালিকা হালনাগাদের টিম আসার কারণে ব্যস্ত ছিলাম। এ কারণে আলোচনা সভা করা হয়নি।

তবে উপজেলা জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি’র সভাপতি ও উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা বলেন, নির্বাচন কর্মকর্তাকে আলোচনা সভা আয়োজন করতে বলা হয়েছিল। কেনো আলোচনা হয়নি, সে ব্যাপারে খোঁজ নিচ্ছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!