1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সরকারি বিদ্যালয়ে ভর্তিতে ৫ শতাংশ কোটা পাবে ২০২৪ সালের অভ্যুত্থানে হতাহতদের পরিবার

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সন্তানদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে। গত ২০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, যা রবিবার (২ মার্চ) প্রকাশিত হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এই কোটার সুবিধা পেতে আবেদনকারীদের সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।

এছাড়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। যদি এই কোটার আওতায় উপযুক্ত প্রার্থী না পাওয়া যায়, তবে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করা হবে এবং কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন ও সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় অনেকেই  নিহত হয়েছেন। এই প্রেক্ষাপটে, সরকার হতাহতদের পরিবারের শিক্ষার্থীদের জন্য এই কোটা ব্যবস্থা প্রবর্তন করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!