1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বুনন’–এর নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

শামীমা রহমান,ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বুনন এর ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১ মার্চ) বুননের উপদেষ্টা শিক্ষকদের এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাজিয়া তাসনিম আপন ও সাধারণ সম্পাদকের দায়িত্বে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহারিয়ার প্রিন্স দায়িত্ব পেয়েছেন।

নতুন এ কমিটিতে অন্যান্য দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি ফাহিম শাহরিয়ার, নওরিন নিথি, সুমাইয়া হাসান জেবা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মায়িশা মালিহা চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ আশেক, অর্থ সম্পাদক ফাওজিয়া ফারজানা মিম, প্রচার সম্পাদক সাইমুম ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াসিফুর রহমান, আলপনা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান প্রমি, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক শেখ এ এম রুম্মান, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া জিম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা বিনতে শরীফ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো রিফাত হাসান, মো শান্ত শিশির, শাকিরুল ইসলাম, মাহবুব আলম ফাহিম, আল রিয়াদ হাসান, তাঞ্জিলা আক্তার ও মুশফিকুর রহিম।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শাহারিয়ার প্রিন্স বলেন, “বুনন বিষয়টা আসলে আমার কাছে একটা আবেগের জায়গা। আমার ক্যাম্পাস লাইফের প্রথম সংগঠন ‘বুনন’। সেখান থেকে যতটা পেরেছি নিজের করে নেয়ার চেষ্টা করেছি বুনন পরিবারকে। আমি আমার পদটির যথাযথ মর্যাদা এবং সম্মান বজায় রেখে আমার দায়িত্বটি পালন করব। ‘বুনন’ কে ভবিষ্যতে কিভাবে সফল করা যায় সে বিষয়ে সবসময় আন্তরিক থাকবো।

নব-নির্বাচিত সভাপতি সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, “বুনন ইভেন্ট ম্যানেজমেন্ট, আলপনা নিয়ে কাজ করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমেও বুননের সম্পৃক্ততা আছে। আমার লক্ষ্য থাকবে বুননের উদ্দেশ্য অনুযায়ী কাজ করা। সকল সদস্যদের অন্তর্ভুক্তিতে বুননকে নিয়ে চলতে চাই।”

সদ্য সাবেক সভাপতি মো নাহিদুর রহমান বলেন, “আমি চেষ্টা করেছি বুননকে সবসময়ই সকলের সামনে তুলে ধরার। বুননের উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করেছি। এখন নতুনদের হাতে সংগঠনের গুরু দায়িত্ব অর্পণ করছি। আশা করি নতুন কমিটি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে বুননকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!