1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পরীক্ষা দিতে এসে ইবির নিষিদ্ধ সংগঠনের দুই নেতা আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

শামীমা রহমান,ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। আটককৃতরা হলেন— শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাঝহারুল ইসলাম নাঈম এবং সাদ্দাম হোসেন হল ছাত্রলীগ নেতা মারুফ আহমেদ।

আজ রবিবার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষা কক্ষ থেকে তাদের আটক করা হয়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের মারধর করেন।

জানা যায়, সমাজকল্যাণ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হলে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে অভিযুক্ত দুই নেতাও পরীক্ষা দিতে আসেন। বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অনুষদ ভবনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এসময় খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাত থেকে তাদের উদ্ধার করে থানায় সোপর্দ করেন।

এসময় শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, “আন্দোলন চলাকালীন সময়ে আটককৃত দুই নেতা বিভিন্নভাবে শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিয়েছেন। এর আগেও তাঁরা শিক্ষার্থীদের মারধর ও ক্যাম্পাসে মারামারিতে জড়িয়েছেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পরবর্তীতে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। তারা আজকে পরীক্ষা দিতে এসে ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। এরকম সন্ত্রাসীরা কীভাবে পরীক্ষা দিতে আসার সাহস পায়, তা আমরা জানতে চাই।”

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “প্রক্টরিয়াল বডির সহায়তায় তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তাদের বিরুদ্ধে ২০১৩ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়াও তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ জমা আছে কি না— সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!