অনলাইন ডেস্ক:
এ বছর ভোটার তালিকায় গত বছরের তুলনায় ভোটার সংখ্যা ১.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনে দাঁড়িয়েছে।
আজ রোববার (২ মার্চ) ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশন প্রকাশিত হালনাগাদকৃত চূড়ান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
এতে দেখা গেছে, গত বছরের তুলনায় এ বছর ভোটার বেড়েছে মোট ১৮ লাখ ৮২ হাজার ১১৪ জন।
২০২৪ সালে ২ মার্চ তারিখ পর্যন্ত দেশে ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।
Leave a Reply