1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কু‌ড়িগ্রা‌মে পানিতে ডুবে বৃদ্ধসহ দুইজনের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

ভুরুঙ্গামারী প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক স্থানে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শিশু, অপরজন বৃদ্ধ। একজন নদীতে অপরজন পুকুরের পানিতে ডুবে মারা যান।

নদীতে ডুবে মারা যাওয়া শিশুর নাম রায়হান (১১)। সে শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। অপরদিকে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যাওয়া ব্যক্তির নাম বছির উদ্দিন ওরফে নেমসু পাগলা (৬৫)। তিনি পাইকেরছড়া ইউনিয়নের চারমাথা এলাকার বাসিন্দা ও বাকপ্রতিবন্ধী।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে শিলখুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ছুরমান আলী বলেন, রায়হান শনিবার (১ মার্চ) বিকেলে গদাধর নদীতে ডুবে মারা যায়।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হারুন অর রশিদ বলেন, বছির উদ্দিন শনিবার দুপুরের দিকে পুকুরে গোসল করতে যান। এ সময় এক ব্যক্তি তাকে পানিতে ডুবে যেতে দেখে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!