1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, সেনাবাহিনীর হাতে কুড়িগ্রামের একজনসহ আটক ৩

  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর যানবাহন থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে সিএনজিচালিত অটোরিকশাচালকসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে গাজীপুর সেনা ক্যাম্পের একটি টহল দল।

শনিবার (১ মার্চ) বেলা ১১টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল খরবটির সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়। আটক ৩ ছিনতাইকারীকে রাতেই শ্রীপুর থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ সদর (নতুন বাজার) এলাকার ইউসুফ (১৭), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তালতলী গ্রামের শান্ত (১৬), গাজীপুরের শ্রীপুর উপজেলার নেড়াইদেড়চালা গ্রামের হিরণ মিয়া (২৮)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, “ঢাকা-ময়মনসিংহ  মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ীতে সড়কের ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ ছিনতাইকারীকে আটক করে সেনাবাহিনীর টহল দল। পরে আটককৃতদেরকে থানায় সোপর্দ করে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!