1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপু‌রে ট্রাক্টরের লাঙলে কাটা প‌ড়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কুড়িগ্রামের উলিপুরে জমি চাষ করার সময় ট্রাক্টরের লাঙ্গলের ফালায় পিষ্ট হয়ে প্রকাশ চন্দ্র (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তিস্তা নদী বেষ্টিত নন্দু নেফরার চরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরার চরে জনৈক জয়দেব চন্দ্র বর্মনের জমি চাষ করছিলেন ট্রাক্টর চালক সামিউল ইসলাম। এ সময় তার বন্ধু প্রকাশ চন্দ্র ট্রাক্টরে ছিলেন। চলন্ত ট্রাক্টর থেকে আকস্মিকভাবে লাফিয়ে নামার সময় তার লুঙ্গি লাঙ্গলের ফালায় আটকে যায়। মুহূর্তের মধ্যেই পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিছুক্ষণ পর চালক বন্ধুকে পাশে দেখতে না পেয়ে ট্রাক্টর থামিয়ে পেছনে তাকিয়ে দেখেন, প্রকাশ চন্দ্রের নিথর দেহ লাঙ্গলের ফালার সঙ্গে আটকে আছে। ভয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আব্দুর রাজ্জাক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা করি। কিন্তু আমাদের কাছে লাঙ্গলের ফালা বিচ্ছিন্ন করার প্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকায় তা সম্ভব হয়নি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টর মেরামতকারী (মেকানিক) নিয়ে মরদেহ উদ্ধারের কাজ চলছে।

নিহত প্রকাশ চন্দ্র গুনাইগাছ ইউনিয়নের তারাপদ চন্দ্রের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!