1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রেমিকের সহয়তায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০৭ বার পড়া হয়েছে

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি:

কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী‌তে এক গৃহবধূ (২০) সংঘবদ্ধ ‘ধর্ষ‌ণের’ শিকার হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়া‌রি) দিবাগত রা‌তে উপ‌জেলার বড়‌ভিটা ইউ‌নিয়‌নে এ ঘটনা ঘ‌টে। ঘটনায় জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে বৃহস্প‌তিবার ভোর রা‌তে ৫ যুবক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মামুনুর র‌শীদ এ তথ‌্য নিশ্চিত ক‌রে‌ছেন। গৃহবধূর অ‌ভি‌যোগ ও পু‌লিশ সূ‌ত্রে জানা গে‌ছে, ভুক্ত‌ভোগী গৃহবধূর সা‌থে মইনুল হক (২২) না‌মে এক যুব‌কের প্রেমের সম্পর্ক চল‌ছিল। গত মঙ্গলবার রা‌তে স্থানীয় এক‌টি ইউক‌্যা‌লিপ্টাস বাগা‌নে মইনু‌লের সা‌থে দেখা কর‌তে যান ওই গৃহবধূ। কিন্তু ম‌ইনুল তার আ‌রেক সহ‌যোগী ইয়াকু‌বের (২৫) সা‌থে যোসাজস ক‌রে আরও ৫ যুবককে সা‌থে নি‌য়ে ধর্ষ‌ণের প‌রিকল্পনা ক‌রে। মঙ্গলবার রা‌তে গৃহবধূ মইনু‌লের সা‌থে দেখা করতে গে‌লে ৭ যুবক মি‌লে গৃহবধূ‌কে ‘ধর্ষণ’ ক‌রে।

এ ঘটনায় ভুক্ত‌ভোগী গৃহবধূ বুধবার ফুলবাড়ী থানায় লি‌খিত অ‌ভি‌যোগ দেন। প‌রে পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে বৃহস্প‌তিবার ভোর রা‌তে মইনুল ও ইয়াকুব সহ ৫ যুবক‌কে ‌গ্রেফতার করে। ‌গ্রেফতার অপর তিন আসা‌মি হ‌লেন, হাসানুর রহমান (২০), সো‌হেল রানা (২১) ও লাল মিয়া (৪০)। অ‌ভিযুক্ত অপর দুই আসা‌মি হ‌লেন আ‌তিয়ার রহমান (৩৫) ও আল আ‌মিন (২০)। আসা‌মিরা সবাই ফুলবাড়ী উপ‌জেলার বা‌সিন্দা।

ভুক্ত‌ভোগী গৃহবধূর পৈ‌ত্রিক নিবা‌স এলাকার ইউ‌পি সদস‌্য আ‌জিমু‌দ্দিন ব‌লেন, ‘ গৃহবধূর স্বামীর সা‌থে দাম্পত‌্য কলোহ চল‌ছে। পা‌রিবা‌রিকভা‌বে তা‌দের বি‌চ্ছেদের আ‌লোচনা আ‌ছে। ত‌বে তার বিরু‌দ্ধে অন‌্য কোনও খারাপ অ‌ভি‌যোগ নেই।’

ও‌সি মামুনুর রশীদ বলেন, ‘ অ‌ভিযুক্ত আসা‌মি‌দের ম‌ধ্যে পাঁচ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। ভি‌কটি‌মের স্বাস্থ‌্য পরীক্ষার ব‌্যবস্থা সহ গ্রেফতার আসা‌মি‌দের আদাল‌তে পাঠা‌নোর ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!