1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পরিবহন পুলে সংস্কারের দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

শামীমা রহমান, ইবি প্রতিনিধি:

পরিবহন পুল সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের সদস্যরা মানববন্ধন করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে দুপুর ১ টার দিকে এ মানববন্ধন করেন তারা।

এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান,“বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভালো বাসগুলো কর্মকর্তা ও শিক্ষকদের জন্য ব্যবহৃত হয়। যে বাসগুলোর ফিটনেস নাই, সেগুলো শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা কি মানুষ না যে তাদেরকে ফিটনেসবিহীন গাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন শত শত শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে রয়েছে‌। আপনারা আর তালবাহানা না করে এই পরিবহন সেক্টরকে ধ্বংসের দিকে যেতে দিবেন না‌‌। আর ভাড়া চালিত বাস আমরা আর দেখতে চাই না‌। এর পরিবর্তে বিশ্ববিদ্যালয় নিজস্ব বাস ক্রয় করে শিক্ষার্থীদের জন্য সুন্দর যাতায়াতের ব্যবস্থা করে দিন।”

সংগঠনটির সহ-সভাপতি সাদিয়া মাহমুদ মীম বলেন,“পরিবহন খাতে বর্তমানে যিনি দায়িত্বে আছেন, তিনি এই দায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রো–ভাইস চ্যান্সেলরের পদটি দখল করে আছেন। যদি একজন ব্যক্তি এতো গুরুত্বপূর্ণ দুটি পদ দখল করে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারে, তাহলে সেই পথ দখল করার মানে কী? এ প্রশ্নটি আজকে তাকে করে দিতে চাই। আপনি এ থেকে বিরত থাকুন। আপনার যদি দুটি পদ পরিচালনা করার ক্ষমতা না থাকে, তাহলে আপনার মত একটি পদকে বেছে নিন এবং প্রশাসনিক কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহযোগিতা করুন।”

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের একটি ভাড়াকৃত বাস কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্য আসার পথে বিত্তিপাড়া সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৩০ জন শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহতদের তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!