1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

শিক্ষা সফরের চার বাসে ডাকাতি, তিন ছাত্রীর সম্ভ্রমহানি’র অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের চারটি স্কুলবাসে ডাকাতি হয়েছে। ডাকাতরা টাকা, স্বর্ণ ও মোবাইল লুট করার পাশাপাশি তিনজন ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। তবে পুলিশ সুপার ডাকাতির বিষয়টি স্বীকার করলেও শ্লীলতাহানির বিষয়ে কোনো মন্তব্য করেননি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বাদী হয়ে ঘাটাইল থানায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরের জন্য চারটি বাস নিয়ে নাটোরের গ্রীনভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দেন। ভোর সাড়ে চারটার দিকে টাঙ্গাইলের সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাত দল রাস্তায় গাছের গুড়ি ফেলে বাস থামায়। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তারা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ ও ১০টি স্মার্টফোন লুট করে।

ডাকাতদের হামলায় বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার মারধরের শিকার হন। এসময় তিনজন ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে জানিয়েছেন বাসে থাকা এক অভিভাবক।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “মোট ১৮০ জন যাত্রী নিয়ে চারটি বাস নাটোর যাওয়ার পথে ডাকাতির শিকার হয়। মামলা হয়েছে, এবং খুব দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করা হবে।”

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!