1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামে গরু-মহিষের বিমা প্রকল্পের উদ্বোধন: গরু-মহিষ দুর্ঘটনায় মারা গেলে ক্ষতিপূরণ পাবেন কৃষক

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে গরু-মহিষের বিমা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বিমার অন্তর্ভুক্ত গরু-মহিষ দুর্ঘটনায় মারা গেলে কৃষক ক্ষতিপূরণ পাবেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা অফিসারস ক্লাব অডিটরিয়াম আলোর ভুবন হলরুমে প্রকল্পের উদ্বোধন করা হয়।

কার্নিভ্যাল অ্যাসিউরের তত্ত্বাবধানে ও সুইচকন্টাক্ট-এর সার্বিক সহযোগিতায় এবং সুইস অ্যাম্বাসির অর্থায়নে গরু-মহিষের বিমাবিষয়ক প্রকল্পটি ডটলাইনস সোশ্যাল-এর ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডটলাইনস সোশ্যালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক সৈয়দ কামরুল আরেফিন জিহাদ তার বক্তব্যে বলেন, তারা এই বিমা প্রকল্পটি প্রাথমিকভাবে কুড়িগ্রাম জেলার রাজারহাট, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলায় শুরু করেছে। এই প্রকল্পের আওতায় জেলার ৭ হাজার কৃষক উঠান বৈঠকের মাধ্যমে গরু-মহিষের বিমার সুবিধা সম্পর্কে জানতে পারবে।

প্রাথমিকভাবে তিন উপজেলার এক হাজার ৮০০ খামারি সরাসরি বিমা সুবিধার আওতায় আসবেন। যারা বীমা সুবিধার আওতায় আসবেন, সেই সমস্ত কৃষকের গরু-মহিষ দুর্ঘটনায় মারা গেলে বা অক্ষম হলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে তারা ক্ষতিপূরণ পাবেন।

গরু-মহিষের বিমা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মোছা. রেবা বেগম। দাতা সংস্থা সুইসকন্ট্যাক্ট-এর পক্ষ থেকে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, বিএমএমডিপি কো-অর্ডিনেটর নাজিম রেজা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অনুষ্ঠানে ডটলাইনস সোশ্যাল এবং কার্নিভ্যাল অ্যাসিউরের প্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সদস্যরা, ফিড সেলার, পারাভেট, সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. হাবিবুর রহমান বলেন, ‘বর্তমানে বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন এবং এলাকার বিভিন্ন চ্যালেঞ্জের কারণে গবাদিপশুর লালন-পালনে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, সে সমস্যাগুলো মোকাবিলায় এই মাইক্রো ইন্স্যুরেন্স প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি খামারিরা এই মাইক্রো ইন্স্যুরেন্স প্রকল্প গ্রহণ করলে মূলধন হারানোর ভয় কমে যাবে।’

উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক রেবা বেগম বলেন, এই বিমা প্রকল্পটি প্রান্তিক কৃষকদের গবাদিপশুর লালন-পালনকারীদের আর্থিক ক্ষতি কমাতে সাহায্য করবে। তবে বিমা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানো এবং বীমার পলিসি বিষয়ে কমিউনিটি পর্যায়ে সঠিক ধারণা দেওয়ার দাবি জানান।’

পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক মো. হাবিবুর রহমান বেলুন উড়িয়ে প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!