1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

শহিদ আবু সাইদকে নিয়ে করুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি:

বীর শহিদ আবু সাইদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জয় ও ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি তামির অশালীন ও করুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশগ্রহণ করা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী সাকিব বলেন, ১৬জুলাই আবু সাইদ পুলিশের গুলিতে শহিদ হয়।আর ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ওয়াসি তামি শহিদ আবু সাঈদ কে শিবির ট্যাগ দিয়েছে। আমরা বলতে চাই আবু সাইদ কোনো দলের নয়,আবু সাইদ সারাবিশ্বের। আবু সাঈদ আমাদের গর্ব।আমরা আর কোনো ট্যাগিংয়ের রাজনীতি আর চাই না।

এ বিষয়ে একাউন্টটিং ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আলবীর বলেন, আবু সাঈদরা এ পৃথিবীতে শতবর্ষে একবার আসেন। যিনি আমাদের আওয়ামী অপশাসনের ক্রোড়াল গ্রাস থেকে এদেশের আপামর মানুষকে মুক্তির পথ দেখিয়েছে। তিনি আমাদের জাতীয় বীর। তাকে এইভাবে ট্যাগিংয়ে দায় চাপিয়ে দেওয়া মানে শহিদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। তাই আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!