1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়ীতে নেশাগ্রস্ত মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মজিদুল ইসলাম (২৮) নামের এক নেশাগ্ৰস্ত মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মৃত. জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়,নিহত যুবক পারিবারিক অভাব অনটনে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে নেশার সাথে যুক্ত হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার মা মন্জু বেওয়া ও প্রতিবেশীরা জানায়,তার ছেলে এক সময় ঢাকায় গার্মেন্টসে কাজ করার সুবাদে সিলেট হবিগঞ্জের মেয়ে ইয়াসমিনের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে ৷ পরে তাদের পরিবারের সম্মতিতে বিয়ে হয়। তাদের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। মানসিক বিকার ওঠলে প্রায় সময় কোন কারণ ছাড়াই বাড়ির জিনিসপত্র ভাংচুর ও পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন। তার সুস্থতার জন্য নানা চেষ্টা করেও ব্যর্থ হন। তার আঁচারণে ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে সন্তানকে নিয়ে স্ত্রী ছেড়ে যান।

মৃতের মা মন্জু বেওয়া কান্নাজড়িত কন্ঠে জানায়, ঘটনার দিন তিনি তাকে দুপুরে বাড়িতে রেখে ছাগলের ঘাস সংগ্রহ করতে যান। এরপর বিকালে ফিরে ঘরে ঢুকতেই ছেলের মরদেহ আঁড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দেন। পরে প্রতিবেশিরা ছুঁটে আসেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!