বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামে দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) লাইট হাউজের উদ্যোগে ইনক্লুসিভ ডিজাস্টার রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন, আর্টিকেল’ ১৯ ও ফ্রি প্রেস আনলিমিটেডের অর্থায়নে সদর উপজেলার মোঘলবাসা ইউনিয়ন পরিষদ হল রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত এলাকার ৩৫ জন নারী ও কিশোরী।
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। এছাড়া দুর্যোগের মৌলিক ধারণা, দুর্যোগ পূর্ব, দুর্যোগ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী করণীয় এবং দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্বাস্থ্য, সমস্যা, প্রতিকার এবং সহিংসতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন তিনি।
এদিকে প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রকল্পের ধারণা ও দুর্যোগ এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ওয়েব পোর্টালসহ দুর্যোকালীন সময়ে নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের অবস্থান সম্পর্কে আলোচনা এবং বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে তুলে ধরেন লাইট হাইজের উপ-পরিচালক মো. সাদিক আল হায়াত। দুর্যোগকালীন সময়ে যে কোনো ধরনের সমস্যায় পড়লে বা দেখা দিলে (৯৯৯, ১০৯, ৩৩৩, ১০৯০) সরকারি হট লাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলেন তিনি। প্রশিক্ষণ কর্মশালীয় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী রিপকন আলী।
Leave a Reply