নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে নতুন একটি রাজনৈতিক দল।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দলের আত্মপ্রকাশের এই ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দল শপথ নেবে।’
Leave a Reply