এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিপনন ও সংরক্ষণের অপরাধে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (ক) ধারা ভঙ্গের অপরাধে সোমবার দুপুরে ২টি দোকানে অভিযান চালিয়ে আনুমানিক ৬০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং বাজারের মুদি ব্যবসায়ী সুজন রায়ের ৩০ হাজার টাকা ও নুর ইসলামের ২ হাজার টাকা সহ ৩২ হাজার টাকা জরিমানা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।এসময়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply