1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রৌমারী সীমান্তে ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে বিজিবি

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ২০ পিস ইয়াবাসহ ফুলচান (৩৮) ও আ. মান্নান (৪৮) নামে দুই কারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১২টার দিকে উপজেলার আলগারচর সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ঝাউবাড়ী এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে ফুলচান ও ইজলামারী এলাকার ইমারত হোসেনের ছেলে আ. মান্নান।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় সোমবার সকাল পৌনে ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলগারচর নামক এলাকায় অভিযান চালায় খেওয়ারচর ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় ২০ পিস ইয়াবাসহ ফুলচান ও আ. মান্নান নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় নগদ ৫০০ টাকা, ২টি মোবাইল সেট ও ১টি মটরসাইকেল। পরে জব্দকৃত মাদকদ্রব্য ও আসামীদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!