1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ঢাবি প্রতিনিধি: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রশিবির সংবাদ সম্মেলন করায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২৩ ফেব্রুয়ারি) শিবির ওই সংবাদ সম্মেলনটি আয়োজন করে, যেখানে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের মাধ্যমে এক নিন্দা বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল উল্লেখ করে, মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুসূদন দে (মধুদা) ১৯৭১ সালের ২৫ মার্চ পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন। ছাত্রদলের দাবি, জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘ, পরে ‘ইসলামী ছাত্রশিবির’ নামে পরিচিত, পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করে। তাদের মতে— মধুর ক্যান্টিনে শিবিরের সংবাদ সম্মেলন শহীদ মধুদা এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে বলেন, ‘শহীদ মধুদার নিজের আঙিনায় ‘খুনির সহযোগীদের’ উপস্থিতি ন্যাক্কারজনক।’ তারা আরও বলেন, ‘অনুতাপ ও বিবেকবোধ থেকেই ছাত্রশিবিরকে মধুর ক্যান্টিনে আসা উচিত ছিল না।’

নেতারা উল্লেখ করেন, অপারেশন সার্চলাইটে শহীদ মধুদা ও অসংখ্য মানুষ শহীদ হওয়ার পর, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তবে, ইসলামী ছাত্রশিবির বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করছে। তাদের মতে— মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!