1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমার সংগ্রামকে পূর্ণতা দিয়েছেন আবু সাঈদ: মাহমুদুর রহমান

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মো. মাহমুদুর রহমান বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার দীর্ঘদিনের সংগ্রামকে শহিদ আবু সাঈদ পূর্ণতা দিয়েছেন। তিনি আরও বলেন, আবু সাঈদ বিপ্লবের প্রতীক হয়ে উঠেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রতিটি আন্দোলনে তরুণ ছাত্ররা তাদের প্রাণ উৎসর্গ করেছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারই প্রমাণ। তিনি উল্লেখ করেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ২০০৪ সাল থেকে লড়াই করে আসছেন, আর ২০২৪ সালে শহিদ আবু সাঈদসহ অন্যান্যরা সেই সংগ্রামের চূড়ান্ত রূপ দিয়েছেন। তিনি মনে করেন, এই আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের পথ তৈরি হচ্ছে।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, মাহমুদুর রহমান ইতিহাসের ধারাবাহিকতায় ছাত্রদের আত্মত্যাগের কথা উল্লেখ করেছেন, যা সত্য। তবে তিনি চান, আর কোনো শিক্ষার্থীকে শহিদ আবু সাঈদের মতো জীবন দিতে না হয়। তার মতে, শহিদ আবু সাঈদ প্রমাণ করেছেন যে অন্যায়ের কোনো স্থান রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নেই, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের বৈষম্য দূর করতে কাজ করছে।

উপাচার্য আরও জানান, ইতোমধ্যে স্বৈরাচারের প্রতীক হিসেবে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে বিজয় ’২৪ এবং শহিদ ফেলানী হল রাখা হয়েছে। পাশাপাশি, জুলাই অভ্যুত্থান নিয়ে বৃহত্তর পরিসরে গবেষণা কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী এবং আমন্ত্রিত অতিথি স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠাতা কেএম রিদওয়ানুল বারী জিয়ন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!