1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

রাজারহাটে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন।

এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে যৌথ বাহিনীর অভিযানে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন- নামাপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আশরাফুল আলম (৩৭) ও একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৯)।

পুলিশ জানায়, আটকরা নিজ বাড়িতে মাদক সেবন করছিলেন। পরে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে বিভিন্ন রঙের ১৫ পিস ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজাসহ মাদক সেবনের ফয়েল পেপার ও লাইটার পাওয়া যায় । পরে আটককৃত দুজনকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!