1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ফুলবাড়ীতে চর উন্নয়নে মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

ফুুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চরসহ সার্বিক এলাকার মানুষের জীবন মান উন্নয়নে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবীতে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী)  দুপুর ২টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকার ধরলা নদীর চরে এ মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন শাখা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। ঘন্টা ব্যাপী মানববন্ধনে ফুলবাড়ী উপজেলা সদর, বাংলারহাট ও গোড়কমন্ডল চরের এক হাজার চরবাসি অংশগ্রহণ করেন। পরে সংলাপ অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ি উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় সংলাপে চরের বাসিন্দা আব্দুর রহমান, গাজীবর রহমান, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, জেলার চিলমারী মীর ইসমাইল হোসেন সরকারি কলেজের সাবেক অধ্যাপিকা নাজমুন নাহার বিউটি, কুড়িগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আশরাফ আলী সংলাপে অংশ নেন।

সংলাপে বক্তারা চরাঞ্চলসহ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মত চর বিষয়ক মন্ত্রণালয় গঠনে বর্তমান সরকারের নিকট জোর দাবী জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!