1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভুরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ভুরুঙ্গামারী প্রতিনিধি: 

ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির আয়োজনে বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা মাঠে দিনব্যাপী এই আয়োজনে কেরাত, হামদ-নাত, ইসলামী সংগীতসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আলতাফ হোসেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল রহমান সরকার।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক ও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মাহবুবুল আলম, ঝুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইফুর ইসলাম মানিক, অভিভাবক সদস্য মো. মেছবাহুল আলম, সোনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আরিফুল ইসলাম শাহিন, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. শরিফ উদ্দিন এবং সোনালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক সাইফুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মননশীলতা ও শারীরিক উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!