1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইবির ফলিত রসায়ন বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

শামীমা রহমান,ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৬ষ্ঠ প্রাক্তন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. আল-রেজার সভাপতিত্বে সঞ্চালনা করেন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিয়া রিমা ও নয়ন শেখ।

এতে অনুষ্ঠানটির আহ্বায়ক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনজুরুল হক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ রশিদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, “আজকের অনুষ্ঠানটি চমৎকার হয়েছে। আমরা জানি, অ্যালামনাইদের এমন অনুষ্ঠান সকলের মাঝে সেতুবন্ধন তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই অ্যালামনাইদের প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে অ্যালামনাইদের ভূমিকা অনেক বেশি। সবার জন্য শুভ কামনা।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, “অ্যালামনাইদের সাথে যদি বিভাগের সুসম্পর্ক ও নিবিড় যোগাযোগ থাকে, তাহলে বিভাগের সিলেবাস ও কারিকুলাম উন্নয়ন করা যায়। অ্যালামনাইদের সাথে বিভাগের সুসম্পর্ক থাকা প্রয়োজন। আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী বডি হলো সিন্ডিকেট, যেখানে অ্যালামনাইদের প্রতিনিধিত্ব রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, বিভাগের একাডেমিক কমিটি, ফিন্যান্স কমিটি, পরিকল্পনা কমিটিসহ অনেক গুরুত্বপূর্ণ কমিটিতে অ্যালামনাইদের অন্তর্ভুক্ত করা হয়নি। যদি এসব জায়গায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, তবে তা বিভাগ ও শিক্ষার্থীদের জন্য উপকারী হবে। বিশ্ববিদ্যালয়কে পূর্বের গৌরব ফিরিয়ে আনতে অ্যালামনাইরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!