1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রাম-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের প্রার্থী চূড়ান্ত করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২২ ফেব্রুয়ারি ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন কুড়িগ্রাম জেলার সংসদীয় ৪টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং প্রার্থীদের নাম কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন স্থানীয় সংগঠনের মতামতের ভিত্তিতে সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।

ভূরুঙ্গামারী-নাগেশ্বরী উপজেলা ও কচাকাটা থানার ২৫ টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন ২৫ কুড়িগ্রাম-১ গঠিত। উক্ত আসনে জামাতের প্রার্থী হিসেবে অধ্যাপক আনোয়ারুল ইসলাম এর নাম ঘোষণা করা হলো। তিনি ছাত্র শিবিরের কারমাইকেল কলেজ রংপুর শাখার সাবেক সভাপতি, রংপুর মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি, সাবেক নায়েবে আমির, রংপুর- দিনাজপুর অঞ্চল সদস্য এবং বর্তমানে রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি ৫নং ভ‚রুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের বাসিন্দা।

এবিষয়ে অধ্যাপক আনোয়ারুল ইসলাম জানান, সংগঠনের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং কুড়িগ্রাম-১ আসনকে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত রাখতে কাজ করে যাবো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!