1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান

এই সরকারকে জনগণের অধিকার ফিরে পাওয়ার জন্য বসানো হয়েছে -কুড়িগ্রামে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আওয়ামীলীগের কাউকা কাদের বলেছিল, যদি পট পরিবর্তন হয় তবে একরাতে ৫ লক্ষ লোক মারা যাবে। আওয়ামীলীগের বিরুদ্ধে আগুন জ্বালার কথা ছিল, বিএনপি’র নেতাকর্মীদের মনের আগুন। কিন্তু তারেক রহমানের এক নির্দেশে সারা দেশে বিএনপি’র সকল নেতাকর্মী বুকে পাথর দিয়ে শীতল হয়ে গিয়েছিল।

এটাই হল বিএনপি। মাওলানা ভাষানী বলেছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলবে। তারা দেশটাকেও খেয়ে ফেলছে, শেখ মুজিবকেও খেয়ে ফেলছে।

তিনি আরও বলেন, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য আর আওয়ামীলীগ রাজনীতি করে নিজের আর ভারতের জন্য। এদেশের মানুষ ভোট দিতে পারলে আওয়ামীলীগ ক্ষমতায় যেতে পারতো না। তাই ভোটের জন্য আমরা লড়াই করেছি। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে ভোটের অধিকার অর্জন করেছে।
তিনি আরও বলেন, আজকে অধিকার ফিরে পাওয়ায় এই সরকারকে বসানো হয়েছে।তবে লং টাইম ক্ষমতায় থাকার জন্য বসানো হয়নি। আপনাদের মাঝে যদি কারো ক্ষমতার লিপ্সা থাকে তবে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে দুরে সরান। না হলে ওই দু’একজনের জন্য আপনার সরকারের চরিত্র নষ্ট হয়ে যাবে। আপনার ওপর এখনও দেশবাসীর আস্থা আছে। নিরপেক্ষ থেকে একটি নির্বাচন আয়োজন করেন। বিএনপি ক্ষমতায় যেতে চায় না। নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে চায়।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম এসব কথা বলেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্যান্য নেতারা।
জনসভায় জেলা সদরসহ ৯ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রীক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে সমাবেশের যে আয়োজন করে কুড়িগ্রাম জেলা বিএনপি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!