1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক যৌথ বাহিনীর হাতে আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩৭ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি: 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন। নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ব্যাপক সমালোচনার পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিয়ন পরিষদ কার্যালয় ও তার বাসভবনে অভিযান চালান। অভিযানের সময় এলাকাবাসী জড়ো হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অনেকে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নির্যাতিত ছাত্রীর পরিবার চেয়ারম্যানের কঠোর শাস্তি চেয়ে বলেন, “এ ধরনের ব্যক্তির কোনো ক্ষমতায় থাকা উচিত নয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পুলিশ জানিয়েছে, চেয়ারম্যান আব্দুল কুদ্দুসকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আশ্বস্ত করেছে যে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, চেয়ারম্যানের গ্রেফতারের পর ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, প্রভাবশালী হলেও আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না—এটাই প্রমাণ হলো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!