1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়ীতে হাসিনা বেওয়া নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

ফুলবাড়ীতে হাসিনা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ করেছে। এই দুঘর্টনাটি ঘটে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত কোরবান আলীর স্ত্রী।

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ওই পরিবারে কোন ধরণের অশান্তি নেই। লাগেনি বউ শ্বাশুড়ির ঝগড়া বিবাদও। ছেলে ও ছেলের বউ মিলে একটি সুখের দিন কাটতেন তিনি। তবে নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুক্তছেন বলে জানান পরিবার ও প্রতিবেশিরা।

বৃহস্পতিবার সকালে সবার অজান্তে ছেলের প্রাইভেট পড়া একটি টিনসেট ঘরে ধরনার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে সকাল সাড়ে ৮টার নিহতের ছেলে যখন শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার জন্য ওই ঘরে ঢুকেন ঠিক তখনই দেখতে পান মায়ের নিথর দেহ ধরনায় ঝুলছে। পরে আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার ঝলন্ত মরদেহ উদ্ধার করে। মায়ের মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনাস্থলে থাকা ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, পরিবার, এলাকাবাসীও জনপ্রতিনিধিনিসহ ওই এলাকায় তদন্ত করে জানা গেছে নিহত বৃদ্ধা সত্যিকারেই একজন মানসিক রোগী ছিলেন। সে নিজেই তার ছেলের প্রাইভেট পড়া ঘরের ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এব্যাপারে নিহতের ছেলে থানায় একটি ইউডি মামলা করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!