1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামে নারী-কিশোরী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা লাইট হাউজের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লাইট হাউজের উদ্যোগে ইনক্লুসিভ ডিজাস্টার রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন, আর্টিকেল’ ১৯ ও ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন ৩৫ জন নারী ও কিশোরী।

প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন। তিনি বলেন, প্রতি বছরে বন্যা হয়। তাই বন্যাকে অভিশাপ মনে না করে আর্শিবাদ ভাবতে হবে। প্রকৃতির নিয়ম বন্যা আসবে, যাবে। কিন্তু সকলকে সচেতন হতে হবে। তিনি সকল প্রশিক্ষণার্থীদের উদ্দ্যেশে বলেন, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো নিজেদের পরিবার ও নিজ এলাকায় প্রচার করতে হবে।
তিনি আরও বলেন, বন্যাকালীন সময়ে বাল্যবিবাহ, পাচার, নির্যাতন ও হয়রানি সবচেয়ে বেশি হয়। তাই প্রত্যেককে সচেতন হতে হবে। বাল্যবিবাহসহ অন্যান্য সমস্যাগুলো যেন না হয়। যে কোন ধরণের সমস্যায় পড়লে ৯৯৯, ১০৯, ৩৩৩, ১০৯০ সরকারি হট লাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলেন তিনি।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদাত শাহরিয়ার। তিনি দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য, সমস্যা, প্রতিকার ও সহিংসতা বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা দিলে হতাশাগ্রস্ত না হয়ে স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন, লাইট হাউজের উপপরিচালক সাদিক আল হায়াত, প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী রিপকন আলী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!