1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

নাগেশ্বরীতে জনরোষ, মাদক ব্যবসায়ীদের বাড়িঘরে ভাঙচুর ও আগুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

নাগেশ্বরী প্রতিনিধি:

নাগেশ্বরী উপজেলায় মাদকের বিরুদ্ধে ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র ও এলাকাবাসীর বিক্ষোভ ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। অদ্য ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাঞ্জুয়ার ভিটা মহল্লায় অন্তত ৭ জন মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করা হয়।

সংবাদ পেয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তারা উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে সেখানে যোগ দেন এসপি (সার্কেল) মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক। তাদের যৌথ প্রচেষ্টায় বিক্ষুব্ধ ছাত্র ও জনতাকে শান্ত করা সম্ভব হয়।

তবে এর আগেই বিক্ষুব্ধ জনতা ৭ জন মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করে। পরে তারা ফিরে যাওয়ার পথে এক মাদক কারবারির মুদি দোকানে হামলা চালিয়ে সেটিতে অগ্নিসংযোগ করে।

ঘটনাস্থলে উপস্থিত কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, “এলাকাবাসীর সহযোগিতা পেলে মাদক কারবারিদের নির্মূল করতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের অবৈধ ব্যবসা চলছিল। প্রশাসনের হস্তক্ষেপে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদী এলাকাবাসী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!