1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাবাকে চোর অপবাদের প্রতিবাদ স্কুলছাত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে স্কুল শিক্ষার্থীকে ৬ ঘণ্টা গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খা গ্রামের মোস্তফা মিয়ার নবম শ্রেণির শিক্ষার্থী মোহনা আক্তারের ছোট বোন আশামনি (৯) বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিল। মোহনার দাদী তার নাতনীর চিকিৎসার জন্য তার বাবাকে একটি গরু দেন। এ নিয়ে মোহনার দুঃসম্পর্কের দাদু আব্দুল কাদের মোহনার বাবাকে চোর সাব্যস্ত করে চকিদার পাঠিয়ে হুমকি দেন।

গত মঙ্গলবার মোহনা তার বাবাকে দেওয়া চোর অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদের উঠানেই মোহনাকে ধরে শারিরিক নির্যাতন করা হয়। এ ছাড়া মেয়েটিকে প্রায় ৬ ঘণ্টা গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে ওই দিন বিকেল ৩টার দিকে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মোহনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেন।

পরে মঙ্গলবার রাতেই মোহনার পিতা মোস্তফা মিয়া বাদী হয়ে আব্দুল কাদেরসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই মামলার ২ নম্বর আসামি মায়া বেগমকে পুলিশ গ্রেপ্তার করে। বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

ভুক্তভোগী মোহনা বলেন, একই গ্রামেরর আব্দুল কাদের মঙ্গলবার সকাল ৯টার দিক আমাকে রশি দিয় গাছের সাথ বেঁধে রেখে গলায় ওড়না পেচিয়ে  শ্বাসরোধ করার চষ্টা করে। এ ছাড়াও আমাকে মারপিট করে হাটু,গলা ও পিঠ জখম করায় এখনো আমি অসুস্থ। ঠিক মতো চলতে পারছি না। আমি সবার বিচার চাই।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, মেয়েটির বাবা মোস্তফা মিয়া মঙ্গলবার রাতে বাদী হয়ে ৫জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন এবং পুলিশ রাতেই মামলার ২নম্বর আসামি মায়া বেগম নামের একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!