1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

পানির অভাবে বাংলাদেশে ১৫ লক্ষ টন চাল কম উৎপাদন হচ্ছে’-আমির খসরু মাহমুদ চৌধুরী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

পানির অভাবে বাংলাদেশে ১৫ লক্ষ টন চাল কম উৎপাদন হচ্ছে বলেছেন বিএনপি‍‍`র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ১৫ লক্ষ টন চাল বেশি উৎপাদন হলে এ দেশের মানুষ সুখে শান্তিতে থাকতো। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি আর্ন্তজাতিক ভাবে ন্যায়নীতির ন্যায্য দাবি। সকলের দাবি পানি বন্টনের ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই এলাকায় তিস্তা নদীর তীরে তিস্তা বাঁচাও আন্দোলনে অবস্থান কর্মসূচীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোনের ডাক দিয়েছে তা বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে। এর বহিঃপ্রকাশ এ আন্দোলনের মাধ্যমে ঘটেছে। এ আন্দোলন অব্যাহত থাকবে। পানি যতদিন না আসবে এ আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যে কোন কিছু বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের মানুষের জনসমর্থন ছাড়া সমাধান সম্ভব না। বিএনপি এটার সমাধানকল্পে এ আন্দোলন শুরু করেছে। এটার ধারাবাহিকতা থাকবে। আজকে জনসমর্থন আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি। এটা আমাদের আগামী দিনের কাজে বড় ধরনের সহায়ক হবে।

উলিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তিস্তা বাঁচাই আন্দোলনের উলিপুর উপজেলা সমন্বয়ক মোঃ হায়দার আলী মিঞার সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা বিএনপি‍‍`র আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সদস্য আশরাফুল হক রুবেল, জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল এহসান, চিলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!