1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামে জামায়েতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। দলীয় নেতাকর্মীরা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে মিছিল বের করে শহরের শাপলা জিয়া বাজার হয়ে শেষ করেন।

মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তব্য দেন- জেলা আমির মাওঃ আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি মাওঃ নিজাম উদ্দিন ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!