1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুরোটাই ইসলামকে ধারণ করা চাই: মামুনুল হক

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

শামীমা রহমান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুরোটাই ইসলামকে ধারণ করা চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক। তিনি বলেন,“বাংলাদেশের একটিমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়,যার কপাল জুড়ে ইসলাম রয়েছে। তার নাম ইসলামী বিশ্ববিদ্যালয়। এটি কোনো সাধারণ বিশ্ববিদ্যালয় নয়,এটি ইসলামী বিশ্ববিদ্যালয়।ইসলামী বিশ্ববিদ্যালয় যদি ইসলামের বিজয়ে অবদান না রাখতে পারে,নাম পাল্টে ফেলুন। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পুরোটাই মেডিকেলের প্রাধান্য থাকে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার প্রাধান্য থাকে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামের গুরুত্ব তেমন দেখা যায় না। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুরোটাই ইসলামকে ধারণ করা চাই।”

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘জুলাই পরবর্তী করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জুলাই-আগস্টের বিপ্লবকে স্মরণ করে তিনি বলেন,“৫ই আগস্ট দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফ থেকে তেঁতুলিয়ায় মুসলমানদের জনপদে ভাস্কর্য নামক কোনো মূর্তি অবশিষ্ট নেই। কিন্তু কোনো মন্দিরের প্রতিমায় ফুলের টোকাও দেওয়া হয়নি।এটিই আগস্ট বিপ্লবের চেতনা। হিন্দুরা প্রতিমা পূজা করবে, প্রতিমাকে শ্রদ্ধা করবে, এটি তাদের ধর্মীয় সংস্কৃতি। কিন্তু মুসলিম জনপদে প্রতিমা গ্ৰহণযোগ্য নয়।এটিই অসম্প্রদায়িক বিপ্লব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। এছাড়াও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!