1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাকসু নির্বাচনের রোডম্যাপ ফেব্রুয়ারিতেই

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

নাজমুল হুদা,রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পূ্র্ণাঙ্গ রোডম্যাপ ফেব্রুয়ারি মাসের মধ্যেই ঘোষণা হবে বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। রাকসুর গঠনতন্ত্র সংশোধন শেষে এই ঘোষণা আসবে বলে জানান তিনি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের
আয়োজনে রাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গঠনতন্ত্র সংস্কার কমিটি গঠনতন্ত্রের যে সামারি নিয়ে এসেছে সেটা আমরা সবার সামনে তুলে ধরবো। এবং সেটা পুনরায় পরিবর্তন করার জন্য সাজেশনের জন্য ছোট্ট একটা টাইম ফ্রেম দেওয়া হবে। সেখানে শিক্ষার্থীরও আবার তাদের সাজেশন দিবে। এরপর চূড়ান্ত গঠনতন্ত্র নিয়ে আমরা নির্বাচনের দিকে আগাতে চাই। আমার অসম্ভব ইচ্ছা আছে ফেব্রুয়ারির মধে একটা পূর্নাঙ্গ রোডম্যাপ ছাত্র-ছাত্রীদের মধে তুলে ধরবো।

সংলাপে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ড. পারভেজ আযহারুল হকের সঞ্চালনায় শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রশিরিব, স্টুডেন্ট রাইটস সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক, সাংবাদিক সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ডিবেটিং সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের ২০ জন প্রতিনিধি অংশ নেন। শিক্ষক ও প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম, রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান রাকসু’র সাবেক হল শাখার প্রতিনিধি শামীম আরা।

এই নেতৃবৃন্দ রাকসুর গঠনতন্ত্র সংস্কার ও সকলের ঐক্যমতের ভিত্তিতে অবিলম্বে রাকসু নির্বাচনের তাকিদ দেন। তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসনকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য,এর আগে সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মো. নাজমুল হুদা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!