1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অর্থ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগে দুই নেতা বহিষ্কার

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

 সাংগঠ‌নিক শৃঙ্খলা ভঙ্গ ও অর্থ কে‌লেঙ্কারিসহ নানা অ‌নিয়‌মের অ‌ভি‌যোগ তু‌লে বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌ন কু‌ড়িগ্রাম ‌জেলা শাখার দুজন‌ সদস‌্যকে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে। শ‌নিবার (১৫ ফেব্রুয়া‌রি) রাত আটটার দি‌কে বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌ন কু‌ড়িগ্রাম শাখার মূখ‌্য সংগঠক সা‌দিকুর রহমান স্বাক্ষ‌রিত এক প‌ত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ব‌হিষ্কৃত দুই সমন্বয়ক হ‌লেন, বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সংগঠক রা‌কিবুল হাসান ও সদস‌্য শিপন সরকার। মূখ‌্য সংগঠক সা‌দিকুর রহমান ওই প‌ত্রে উল্লেখ ক‌রেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সোশ‌্যাল মিডিয়ায় অপপ্রচার, অনৈতিকভাবে অর্থ দাবি ও সহিংস কর্মকাণ্ডে জড়িত হওয়ায় রাকিবুল হাসানকে জেলা কমিটির সংগঠক পদ থেকে এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য দেওয়া ও অপপ্রচারের জড়িত হওয়ায় শিপন সরকারকে জেলা কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

সদ‌্য ব‌হিষ্কৃত সংগঠক রা‌কিবুল হাসান ব‌লেন, আমার বিরু‌দ্ধে যেসব অ‌ভি‌যোগ তোলা হ‌য়ে‌ছে সেসব ভি‌ত্তিহীন। এস‌বের একটারও প্রমাণ দি‌তে পা‌রবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখার মুখ্য সংগঠক সাদিকুর রহমান ব‌লেন, সংগঠ‌নের শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠ‌নের প‌রিচয় দি‌য়ে কেউ য‌দি অ‌নৈতিক কর্মকা‌ণ্ডে লিপ্ত হয়। সেটা প্রমা‌ণিত হ‌লে অন‌্যদের ক্ষে‌ত্রেও সাংগঠ‌নিকভা‌বে সিদ্ধান্ত নেওয়া হ‌বে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!