ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি :-পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার বিজ্ঞান ক্লাবের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন এ কমিটিতে আহ্বায়ক হিসেবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শাফিউল ইসলাম শামীম এবং সদস্য সচিব হিসেবে রসায়ন বিভাগের মো: সজীব প্রামানিক। উক্ত আহ্বায়ক কমিটিতে ১৪ সদস্য বিশিষ্ট গঠন করা হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইন্স ক্লাবের আহবায়ক সাফিউল ইসলাম শামীম বলেন,“বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করা, শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন, ও বিজ্ঞানভিত্তিক চিন্তাধারায় উদ্বুদ্ধ করাই আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য। যেহেতু নতুনভাবে প্রতিষ্ঠিত তাই প্রথমদিকে আমরা বিজ্ঞান বিষয়ক সেমিনার, কর্মশালা, সাইন্সফেস্ট ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ক্লাবকে কার্যকর ও শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে চাই। পাশাপাশি, অন্যান্য ক্লাব ও গবেষনা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা আছে।”
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইন্স ক্লাবের সদস্য সচিব মো: সজীব প্রামানিক বলেন,“বিজ্ঞান চর্চার আগ্রহ বৃদ্ধি করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা মূলক কাজের সু্যোগ তৈরি করে নতুন কিছু উদ্ভাবন করায় আমাদের লক্ষ্য।”
Leave a Reply