1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

সরকারের পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইঙ্গিত নাহিদ ইসলামের!

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

ইউএনবি

সরকারের পদ থেকে সরে গিয়ে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি মনে করেন, সরকারে চাকরি করার চেয়ে সরাসরি জনগণের সাথে কাজ করা বেশি গুরুত্বপূর্ণ।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ বলেন, “নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা চলছে। কেউ যদি যোগ দিতে চায়, তাহলে তাদের পক্ষে সরকারি পদ ধরে রাখা সম্ভব নয়।”

তিনি বলেন, চলতি মাসেই নতুন দল গঠনের কথা রয়েছে এবং তা হলে কয়েকদিনের মধ্যেই সব জানা যাবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন।

নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। কোটা সংস্কার আন্দোলনকে দমন করতে হাসিনা সরকার কারফিউর সময় আরেক উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে নাহিদকেও তুলে নিয়ে যায়।

পরে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন সমন্বয়কসহ তাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

পরে ডিবির হেফাজতে থাকা অবস্থায় নাহিদসহ আন্দোলনের ছয় সমন্বয়কারী ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হন।

কিন্তু সেখান থেকে ছাড়া পেয়ে তারা আবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে এবং একপর্যায়ে হাসিনার পদত্যাগ চেয়ে এক দফা দাবি জানায়।

আন্দোলন তখন সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গণঅভ্যুত্থানে পরিণত হয় এবং হাসিনাকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে।

নাহিদ ইসলাম ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামে একটি ছাত্র সংগঠনের নেতা ছিলেন। নাহিদ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!