কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বাড়ির আগুনে ৪ টি ঘর ও একটি রান্না ঘর পুড়ে ভষ্মিভুত হয়েছে। এসময় তালাবদ্ধ ঘরে আইরিন (৫) নামের এক শিশু পুড়ে ছাই হয়েছে।
গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্ৰামে এ ঘটনা ঘটে। শিশু আইরিন ওই গ্ৰামের আলামিন হোসেনের কন্যা।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বাড়ির মালিক আলামিনের পরিবার শিশু আইরিনকে ঘরে তালাবদ্ধ রেখে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিলে যায়। রাত সাড়ে ১১ টা৷র দিকে ওই বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগে বাড়িটির সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌছানোর আগেই বাড়ির ৪ টি ঘর ও একটি রান্না ঘর পড়ে যায়। লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।
শিশুটির লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করার কথা জানায় রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন ।
Leave a Reply