1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ফুলবাড়ীতে আ’লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার আসামীদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ফুলবাড়ী থানা পুলিশ উপজেলার বালারহাট বাজার থেকে মিল্টন খন্দকারকে এবং ফুলবাড়ী বাজার থেকে মনছুর আলীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মিল্টন খন্দকার (৩০) ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের মজিবর রহমান খন্দকারের ছেলে। অন্যদিকে মনছুর আলী (৫৫) উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলার চন্দ্রখানা গ্রামের মৃত জব্বার আলীর ছেলে।
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) আসাদুজ্জামান আসাদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃতরা আত্মগোপনে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা উপজেলার বালারহাট বাজার ও ফুলবাড়ী বাজারে ঘোরাফেরা করছেন, এমন গোপন সংবাদ পুলিশের কাছে আসে। তারা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে, এমন আশংকার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ওসি মামুনুর রশীদ জানান, গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ৬ নম্বর মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!