1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইবিতে মনোমুগ্ধকর বরাত সন্ধ্যা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

শামীমা রহমান,ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিন্তাঙ্গন-এর উদ্যোগে ‘বরাত সন্ধ্যা-১৪৪৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জিয়া মোড় সংলগ্ন এলাকায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল সামাজিক সংগঠন ইবি পরিধি। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, কাওয়ালি ও ইসলামিক গান পরিবেশিত হয়।

অনুষ্ঠানের দর্শনার্থী তানভীর রহমান বলেন, “আজকের বরাত সন্ধ্যাটা আমার কাছে নতুন ও অনন্য আয়োজন ইবিতে। সচরাচর এমন অনুষ্ঠানের দেখা মেলে না। ঝলমলে আলোর এই অনুষ্ঠানে যখন গায়করা সংগীত পরিবেশন করছিলেন, তখন আবেগপ্রবণ হয়ে শুনছিলাম। শুধু শবে বরাতই নয়, এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ইবিতে আরও বেশি বেশি চাই।”

ইবি চিন্তাঙ্গনের মডারেটর ইসমাইল হোসেন রাহাত বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন চিন্তাঙ্গন ও পরিধি সুস্থ্য ধারার ইসলামিক সংস্কৃতির আয়োজন করে থাকে। প্রতি ইসলামি মাসেই এই আয়োজন করা হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। আবহমান বাঙালি সংস্কৃতিকে ইসলামি ভাবধারার সঙ্গে সংযুক্ত করে সুস্থধারা অব্যাহত রাখাই আমাদের কাজ।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!