1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে পেটালো বিএসএফ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকসী সীমান্তে বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে মারধোর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই সীমান্তের ৯৩০ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৮ নম্বর সাব পিলারের পাশে আনুমানিক পাঁচশত গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণানন্দ বকসী গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফকে ধাওয়া দিলে তারা দৌড়ে কাঁটাতারের ভিতরে চলে যায়। এসময় শতশত জনতা লাঠিসোটা হাতে সীমান্তে অবস্থান করে। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে সীমান্ত থেকে সরিয়ে দেয়। বিএসএফের হামলায় আহত পাঁচ কৃষক হলেন,কৃষ্ণানন্দ বকসী গ্রামের মৃত ইসরাইলের ছেলে সামছুল হক( ৫৫) , মৃত খোকা মাহমূদের ছেলে জাবেদ আলী (৬০), মোন্নাফ হোসেনের ছেলে কাশেম আলী (৪৮), মৃত মুকুল ইসলামের ছেলে রিপন মিয়া (৩৫) ও কাশেম আলীর ছেলে তাজুল ইসলাম (৩৮)।

প্রতক্ষদর্শী রুবেল সহ আহত তাজুল ইসলাম ও সামছুল হক জানান, দুপুরে তারা ১০/১২ জন কৃষক সীমান্তের শূণ্য রেখার কাছাকাছি তাদের চাষ করা ভূট্রা, মরিচ ‍ও আলুর খেতে কাজ করছিলেন। এসময় ভারতের নারায়নগঞ্জ বিএসএফ ক্যাম্পের ৮/১০ জন বিএসএফ সদস্য ভারতীয় হরিদাশ খামার গ্রামের কাটাতারের ৩নং গেইট খুলে শূন্য রেখা পেরিয়ে বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করে। বিএসএফ শূন্য রেখা অতিক্রম করায় কৃষকরা তাদেরকে নিষেধ করেন। এসময় বিএসএফ সদস্যরা কৃষকদের অকথ্য গালাগালি করতে করতে তাদের উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে মারধোর শুরু করে। প্রাণ ভয়ে কৃষকরা গ্রামের দিকে দৌড় দিলে বিএসএফ সদস্যরা তাদের পিছু নিয়ে গ্রামের ভিতরে ঢুকে পরে। পরে গ্রামবাসী একজোট হয়ে বিএসফদের ধাওয়া দিলে তারা পালিয়ে কাঁটাতারের ভিতরে চলে যায়। এদিকে সীমান্তের ওপারে দুটি পিকআপে আরোও ৫০/৬০জন বিএসফ সদস্য মোতায়ন করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশের গ্রামবাসীরা লাটিসোটা নিয়ে সীমান্তে জড়ো হতে থাকে।

খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন গোরকমন্ডল বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার দেলবর হোসেন সহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে শুন্য লাইন থেকে সরিয়ে দেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তের উভয় পার্শে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল শাকিল যে আলম সাংবাদিকদের জানান, বিষয়টি খোঁজ খবর নেয়ার পর সত্যতা পেলে প্রতিবাদ জানানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!